তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা (ভ্যাটসহ)।
এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
আরএন