ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশীয় সংস্কৃতির চর্চা ফিরিয়ে আনার লক্ষ্যে এ আয়োজন করে ডিএনসিসি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম ছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।

প্রতিযোগিতাটি পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়। প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মোট চারটি নৌকাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। দুই পর্বের বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সিটি করপোরেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে মোট ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৩০০ ফিট এলাকায় পাঁচ হাজারের বেশি দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যেই এবার হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলমান রয়েছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পাঁচ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী গত নয় মাসে ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। নগরকে আরও সবুজ করে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কে কোনো ধরনের বর্জ্য বা ময়লা থাকতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তবে কিছুদিন পর এসব ডাস্টবিন উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ডাস্টবিনগুলো রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝