ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ অপ্রয়োজনীয় কেনাকাটা বর্জনের দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আজ ২৭ নভেম্বর, ‘বাই নাথিং ডে’ বা অপ্রয়োজনীয় কেনাকাটা বর্জন দিবস। ভোগবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রয়োজনের বাইরে পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানাতে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার পালিত হয় ‘বাই নাথিং ডে’। বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডের ব্যাপক ছাড় ও কেনাকাটার উৎসবের বিপরীতে এই দিবস মানুষকে অপ্রয়োজনীয় কেনাকাটা না করার বার্তা দেয়।

দিবসটির মূল উদ্দেশ্য হলো অতিরিক্ত ভোগের প্রবণতা কমানো, পরিবেশের ওপর ভোগবাদী সংস্কৃতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

বর্তমানে বিজ্ঞাপন, অনলাইন অফার ও নানা ধরনের ছাড়ের প্রলোভনে অনেকেই প্রয়োজন না থাকলেও পণ্য কিনে থাকেন। এতে ব্যক্তিগত ব্যয় বাড়ার পাশাপাশি অপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও বর্জ্য পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, কেনাকাটার আগে পণ্যের প্রয়োজনীয়তা যাচাই করা, অপচয় কমানো এবং টেকসই পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

‘বাই নাথিং ডে’ শুধু এক দিনের জন্য কেনাকাটা বন্ধ রাখার আহ্বান নয়; বরং প্রয়োজন ও বিলাসিতার পার্থক্য বুঝে দায়িত্বশীল ভোক্তা হয়ে ওঠার একটি সচেতনতামূলক উদ্যোগ।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝