ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিনা জামানতে ২০ লাখ করে টাকা পাচ্ছেন ৬৪০ তরুণ উদ্যোক্তা
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসা বড় করতে তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আট জেলার ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

তাদের প্রত্যেককে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে, যার অর্ধেক থাকবে অনুদান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এসব উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এদিকে বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার আগ্রহী তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে।

আগ্রহীরা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন। ঋণ ১০ লাখ, অনুদানও ১০ লাখ টাকা

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু অথবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

এই অর্থায়ন পেতে কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যয় করতে হবে এবং নিয়ম অনুযায়ী কিস্তি পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, অর্থ ব্যবহারে অনিয়ম বা কিস্তি পরিশোধে শর্ত ভঙ্গ করলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে তা আদায় করা হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝