ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা করবে তুরস্কের সানকো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে তুরস্কের সানকো হোল্ডিং ও বাংলাদেশের ডিবিএল গ্রুপ। যৌথ উদ্যোগে নির্মিতব্য এ কারখানায় ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। 


বুধবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।


সংস্থাটি জানায়, সানকো হোল্ডিংয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত কারখানাটির মাসিক উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড়।


২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানায়, এ বিনিয়োগ দেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে।

১৯০৪ সালে প্রতিষ্ঠিত সানকো হোল্ডিং বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী।


তাদের বার্ষিক উৎপাদনক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং বিশ্বের ৬০টির বেশি দেশে পণ্য সরবরাহ করে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝