ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসলামিক ব্যাংকিংয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আইবিসিএফের সভা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম
X

ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিদ্যমান সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটি।

২৩ নভেম্বর ২০২৬ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে আইবিসিএফের নির্বাহী কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আইবিসিএফ ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা, সেগুলোর সমাধান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। খাতটির সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন সদস্যরা। এ লক্ষ্যে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ফিরোজুর রহমান, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মো. নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।

এ ছাড়া আইবিসিএফের অনারারি সচিব নুরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং ফোরামের সহকারী সচিব জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝