ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫২ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অবিশ্বাস্য, অতিমানবীয়! ২৮ বলে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি ৫২ বলে! বৈভব সূর্যবংশী ক্রিকেটের সব রেকর্ড ভেঙেচুরে দিলেন এক ইনিংসেই।

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির পর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন ভারতের টিনএজ ওপেনার। অবশ্য ডাবল সেঞ্চুরির পরই থেমেছেন সূর্যবংশী। ৫৩ বলে ৭ চার আর ২৮ ছক্কায় ২০৪ রান করেন তিনি।

এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিল ১০৩ বলে। কেন্টাবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ২০২৪ সালে এই রেকর্ড গড়েছিলেন চাদ বয়েস।

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এর আগে নিজের করে নেন সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করতে হাঁকিয়েছিলেন ১৫টি ছক্কা।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ‌‘এ’ দলের হয়ে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৯ বলে। জ্যাক-ফ্রেসার ম্যাকার্গ করেছিলেন সেই সেঞ্চুরি। ২০২৩-২৪ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৪-১৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ৩১ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝