ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারী ফুটবলের বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের এই বৈশ্বিক আসর।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩৫ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। প্রতিযোগিতায় মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চারটি অঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকবে বিশ্বকাপের আয়োজন।

এবারের আসরটি হতে যাচ্ছে যুক্তরাজ্যের মাটিতে প্রথম নারী বিশ্বকাপ। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৯ বছর পর দেশটিতে আবারও ফিফা বিশ্বকাপের আয়োজন ফিরছে। সর্বশেষ ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

আয়োজনের প্রাথমিক পরিকল্পনায় যুক্তরাজ্যের ১৬টি শহরের ২২টি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে। তবে চূড়ান্ত ভেন্যুর তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করবে ফিফা।

নারী ফুটবলের জনপ্রিয়তা ও বিস্তারে ২০৩৫ সালের এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝