ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কার স্পিনে ১৪৫ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ‘এ’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পাওয়ার প্লের পর শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণিতে সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয়েছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) কাতারের দোহায় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে এ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। 

উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি যোগ করেন সাইফ ও ইমন। ইমন ৩২ রান করে ফিরেছেন, সাইফের ব্যাট থেকে এসেছে ২৮ রান। তিনে নেমে শাহাদাত হোসেন দিপু করেন ১৩ রান। তবে মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাব্বির রহমান। দুজনই দ্রুত সাজঘরে ফেরেন।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাসির, ইফতেখার হোসেন ইফতি ও রিজওয়ান। তাঁদের মধ্যে ইফতি সর্বোচ্চ ৩১ রান করেন। রবিন্দু ফার্নান্দোর বলে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ান করেন ১৫ রান, আর বাসিরের ব্যাট থেকে আসে ১০ রান।

মাঝের ওভারে শ্রীলঙ্কার স্পিনাররা এমনভাবে চেপে ধরেন যে রান তোলাই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। বেশিরভাগ ব্যাটসম্যানই বলের গুণাগুণ না বুঝে তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে উইকেট হারান।

শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো সর্বোচ্চ চারটি উইকেট নেন। এ ছাড়া ওয়ানুজা সাহান তিনটি, বিজয়কান্ত ভিয়াসকান্ত দুটি এবং দুলাজ সামুদিথা একটি উইকেট শিকার করেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝