ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৫৩ দিনে প্রথমবার ২৪ ঘণ্টায় হামে মৃত্যু শূন্য
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৫:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে ২৫৩ দিনের মধ্যে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনেও ১৫ মার্চ থেকে হিসাব শুরুর পর প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় হামজনিত মৃত্যুশূন্য দিনের তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ২৩২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

এসএস    
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝