ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অ্যানফিল্ডে ইউনাইটেডকে নিয়ে ছেলেখেলা লিভারপুলের!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ১০ জনের ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে দাপুটে জয় তুলে নিয়েছে অলরেডরা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর শুরুটা হলো চরম হতাশায়।

রোববার (২২ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লিভারপুল। অষ্টম মিনিটেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। লিভারপুলের আলেকজান্ডার ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়োরো। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় অতিথিদের।

সংখ্যায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগাতে সময় নেয়নি স্বাগতিকরা। ১০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। রিও এনগুমোহার পাস থেকে জালের ঠিকানা খুঁজে নেন জার্মান তারকা।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে তারা। ম্যাচের ৬৬ মিনিটে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করেন তরুণ রিও এনগুমোহা। এরপর ৮২ মিনিটে ভির্টজের পাস কাজে লাগিয়ে দলের চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় ভিক্টর মুনোজ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ইউনাইটেডের জন্য স্বস্তির কিছু ছিল না। পুরো ম্যাচে লিভারপুলের আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে পচেত্তিনোর দলকে।

এই জয়ে প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শুধু তিন পয়েন্টই নয়, পেল বড় আত্মবিশ্বাসও। বিপরীতে নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই এমন বড় হার ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হয়ে থাকল।

এক নজরে ম্যাচের ফলাফল-

লিভারপুল ৪-০ ম্যানচেস্টার ইউনাইটেড

⚽ ১০ মিনিট — ডমিনিক সোবোসলাই
⚽ ১৩ মিনিট — ফ্লোরিয়ান ভির্টজ
⚽ ৬৬ মিনিট — রিও এনগুমোহা
⚽ ৮২ মিনিট — ভিক্টর মুনোজ

🟥 ৮ মিনিট — লেনি ইয়োরো (ম্যানচেস্টার ইউনাইটেড)
 

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝