ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের কাছে ভারতের হার, কারণ জানালেন অধিনায়ক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আব্দুল সামাদ টস জিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ব্যাটাররা ৩১৩ রানের বড় ইনিংস খেলে। তারপর শুষ্ক পিচে ম্যাচ যত এগিয়েছে, ততই বিপদে পড়েছে ভারতের দল। তাদের ব্যাটার তিলক ভার্মা চমৎকার ইনিংসও খেলেছেন, কিন্তু ম্যাচের নায়ক হাসান নওয়াজ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও তিনি চমক দেখালেন। পাকিস্তান শাহিনস ৪৮ রানে হারাল ভারত ‘এ’ দলকে।

এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ম্যাচে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ও তিলক ভার্মার মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা ছিলেন ভারতের ব্যাটিং লাইনে। সূর্যবংশী (১১) ভালো কিছু করতে পারেননি। কিন্তু অভিষেক খেলেন ৭০ রানের ইনিংস, আর সর্বোচ্চ ১০০ রান করেন তিলক। ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেছিলেন শাহবাজ আহমেদ। তিলকের সঙ্গে সপ্তম উইকেটে ১১২ রানের জুটি গড়েন তিনি। ৪৯ বলে ৫৬ রান আসে এই আট নম্বর ব্যাটারের কাছ থেকে। এই চার জনই কেবল দুই অঙ্কের ঘরে রান করেন।

৪৩.৩ ওভারে স্কোরবোর্ডে ২৪১ রান রেখে ভাঙে তিলক ও শাহবাজের জুটি। তারপর আর বড় কোনো জুটি হয়নি। এই হারের জন্য তাই অন্য প্রান্ত থেকে সমর্থনের অভাবকে দুষলেন অধিনায়ক তিলক, ‘অভিষেক যেভাবে খেলা শুরু করেছিল, যেভাবে আমার সঙ্গে শাহবাজ জুটি গড়েছিল, সেটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন রানের গতি বাড়াতে চাইছিলাম, তখন শাহবাজ আউট হলো। নয়তো আমরা যদি আরও দুই ওভার বা আরেকটু বেশি থাকতে পারতাম, আমিই ম্যাচটা শেষ করে দিয়ে আসতাম।’

ম্যাচের মূল নায়ক নওয়াজ। ব্যাটিংয়ে নেমে ৮২ বলে ৭৮ রান করেন তিনি। তারপর বল হাতে ৪৫ রান দিয়ে নেন তিন উইকেট। আলী রাজাও তিন উইকেট পান। এছাড়া পাকিস্তানের বড় সংগ্রহে হাফ সেঞ্চুরি করেন মাজ সাদাকাত (৫৯) ও ফারহান ইউসুফ (৫৬)।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝