ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে দলে বড় পরিবর্তনের আভাস, বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর ওয়ানডে দল নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তাঁরা নিজেরাও জানেন না ওয়ানডে দলে থাকবেন কি না। গতকাল শনিবার পর্যন্ত বিসিবি থেকে তাঁদের কোনো বার্তা দেওয়া হয়নি। দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন এই তিন ক্রিকেটার।

ত্রিদেশীয় সিরিজে রান পাওয়া পারভেজ হোসেন ইমনকে ওয়ানডে দলে রাখা হয়েছে। মিডল অর্ডারে নেওয়া হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে। পারভেজ ও ইয়াসির বর্তমানে এশিয়া কাপ রাইজিং স্টার্সে খেলছেন। টেস্ট দল থেকে জাকের আলীকে ওয়ানডে দলে নেওয়া হতে পারে। ২০২৫ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন জাকের। ব্যাটিংয়ের ছন্দ হারিয়ে বাদ পড়ার পর সম্প্রতি টেস্ট দলে বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকায় তাঁর প্রস্তুতিও হয়ে গেছে।

সাব্বির রহমান ও ইরফান শুক্কুরদের জাতীয় দলের পুলের জন্য প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি ‘এ’ দলের সফরে নিয়মিত খেলছেন তাঁরা। সাব্বির ২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে খেললেও ইরফান কখনো জাতীয় দলের পুলে ছিলেন না।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন সাইফ হাসানরা। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ইমন, ইয়াসির ও সাইফের সঙ্গে সাইফউদ্দিনও যোগ দিতে পারেন। ঢাকা থেকে দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন যাবেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুবাই থেকে বিমানে উঠবেন। দলের বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকাতেই আছেন।

হাসান মাহমুদ কনুইয়ের ব্যথায় সিরিজ থেকে ছিটকে যাওয়ায় পেস বোলিং ইউনিটের ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে। ওয়ানডে সিরিজের জন্য চারজন পেসার রাখা হচ্ছে। পাঁচজন নেওয়া হলে খালেদ আহমেদ ও এবাদত হোসেনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে।

মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দল গোছাতে উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দিতে চান ক্রিকেটের নীতিনির্ধারকরা। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজ খেলতে ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন তানভীর ইসলামরা। তবে গতকাল পর্যন্ত সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিবি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝