ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গেল বছর নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলেন। তার অভিযোগের পর তদন্ত কমিটিও গঠন করেছিল বোর্ড। এবার নারী ক্রিকেটে হয়রানি বন্ধ ও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় নজর দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাশাপাশি নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন ও সন্তান জন্মের পর মাঠে ফেরার পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমরা একটি অভিযোগ কমিটি গঠন করেছি এবং কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সেটি বোর্ডে অনুমোদন করিয়ে দিয়েছি। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় কোনো নারী যদি যেকোনো ধরনের হয়রানির শিকার হন, তাহলে তিনি ঠিক কোথায় যোগাযোগ করবেন, সেটি জানেন।'

বিসিবির কোন সদস্যকে কমিটিতে রাখা হয়নি বলেও জানিয়েছেন তামিম, 'জাহানারার ঘটনাটি যখন সামনে এসেছিল এবং এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন আমি কয়েকজনের মধ্যে একজন ছিলাম, যিনি বলেছিলেন, বিসিবির উচিত এমন একটি স্বাধীন কমিটি গঠন করা, যার সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। মেয়েদের ক্রিকেটে পাঠানোর সময় পরিবারকে নিশ্চিত করতে হবে, যে তারা কোনো ধরনের হয়রানির শিকার হবে না।'

নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা ও সন্তান জন্মের পর খেলায় ফেরার প্রক্রিয়া নিয়ে তামিম বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন গর্ভবতী হবেন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি এবং পরবর্তী সময়ে আবার খেলায় ফেরার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। বিষয়টি বোর্ডে অনুমোদিত হয়েছে গত ২৮ তারিখে।'

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝