ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩৮ ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার প্রচলিত ক্যাটাগরিভিত্তিক চুক্তির পরিবর্তে ফরম্যাটভিত্তিক চুক্তি চালু করেছে বোর্ড। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ১৯ জন রয়েছেন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে।

নতুন চুক্তিতে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ রিজওয়ান। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারকে চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে পিসিবি। তাঁর সঙ্গে বাদ পড়েছেন সাইম আইয়ুব, হাসান আলী ও শান মাসুদ। গত বছরের চুক্তিতে বি ক্যাটাগরিতে থাকা রিজওয়ান ও সাইম এবার কোনো ফরম্যাটেই চুক্তি পাননি। সব মিলিয়ে গতবারের তালিকা থেকে ১৩ জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন।

নতুন চুক্তিতে টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই জায়গা পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আগা। শুধু টেস্ট চুক্তি পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের চুক্তিতে রয়েছেন আব্রার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টি চুক্তি পেয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান কেবল এই ফরম্যাটের চুক্তিতেই জায়গা পেয়েছেন।

এবারের চুক্তিতে কোনো ক্রিকেটারই তিন ফরম্যাটে একসঙ্গে জায়গা পাননি। বাবর আজম ও সালমান আগা দুই ফরম্যাটে চুক্তি পাওয়া একমাত্র দুই ক্রিকেটার।

এদিকে, নতুন কাঠামোয় ১৯ জন ক্রিকেটারকে ডেভেলপমেন্ট চুক্তির আওতায় রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাজাউল্লাহ, তায়্যব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খানসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

নতুন ফরম্যাটভিত্তিক চুক্তি নিয়ে একটি বিষয় স্পষ্ট, নির্দিষ্ট ফরম্যাটে চুক্তি পাওয়া মানেই অন্য ফরম্যাটে খেলার সুযোগ হারানো নয়। কোনো ক্রিকেটার শুধু টেস্ট চুক্তিতে থাকলেও নির্বাচকদের বিবেচনায় ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলতে পারবেন। একইভাবে অন্য ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটাররাও টেস্ট খেলার সুযোগ পাবেন।

এ ছাড়া চুক্তির তালিকা থেকে বাদ পড়া মানেই জাতীয় দল থেকে বাদ পড়া নয়। পারফরম্যান্স ও নির্বাচকদের বিবেচনায় মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও শান মাসুদও ভবিষ্যতে জাতীয় দলে ফিরতে পারবেন।

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩৮ ক্রিকেটার :


টেস্ট ও ওয়ানডে:

- বাবর আজম
- সালমান আগা


শুধু টেস্ট:

- আজান আওয়াইস
- মোহাম্মদ আব্বাস
- সাজিদ খান
- সৌদ শাকিল


ওয়ানডে ও টি-টোয়েন্টি:

- আব্রার আহমেদ
- আরাফাত মিনহাস
- ফখর জামান
- ফাহিম আশরাফ
- হারিস রউফ
- শাহিন শাহ আফ্রিদি


শুধু টি-টোয়েন্টি:

- হাসান নেওয়াজ
- মাজ সাদাকাত
- সালমান মির্জা
- নাসিম শাহ
- সাহিবজাদা ফারহান
- শাদাব খান
- উসমান তারিক


ডেভেলপমেন্ট চুক্তি:

- আবদুল সামাদ
- আবদুল্লাহ ফজল
- আহমেদ দানিয়াল
- আলী রাজা
- ফারহান ইউসুফ
- হুনাইন শাহ
- মোহাম্মদ তাহা
- তায়্যব আরিফ
- গাজি ঘোরি
- মোহাম্মদ ইমরান রান্ধাওয়া
- রাজাউল্লাহ
- সাদ বেগ
- সাদ মাসুদ
- সামির মিনহাস
- সাকিব খান
- শাহজাইব খান
- শামিল হোসেন
- সুফিয়ান মুকিম
- উবায়েদ শাহ

নতুন এই চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের ফরম্যাটভিত্তিক দায়িত্ব ও ভূমিকা নির্ধারণে নতুন কাঠামো চালু করল পিসিবি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝