ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৃষ্টির পর টস, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অবশেষে সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে টস হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হচ্ছে খেলা। কয়েক দফা বৃষ্টির কারণে আগেভাগেই লাঞ্চ বিরতি নিতে হয়েছে। শেষ পর্যন্ত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় প্রথম দিনে ৬০ ওভার খেলা হওয়ার কথা রয়েছে।

আগেই জানা গিয়েছিল, চার পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেটিই হয়েছে। একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। এ ছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁদের জায়গায় দলে এসেছেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও জাকের আলী। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আইনরিখ নরকিয়া।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝