রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব অভিযানে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি ৯৯৭টি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশানে সর্বোচ্চ ৯৯৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ। সেখানে ৮২০টি মামলার মধ্যে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া উত্তরা ট্রাফিক বিভাগে ৭৩৬টি, ওয়ারীতে ৫৮২টি, মতিঝিলে ৪১৭টি, তেজগাঁওয়ে ২৮৮টি, লালবাগে ১৯৭টি এবং রমনা ট্রাফিক বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে।
মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ও গুলশান ট্রাফিক বিভাগে। মিরপুরে ৪৭৪টি এবং গুলশানে ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া উত্তরা বিভাগে ২৬৩টি, মতিঝিলে ২৪৫টি, ওয়ারীতে ১৮৫টি, লালবাগে ১২২টি, তেজগাঁওয়ে ১১১টি এবং রমনায় ২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস