ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রসিকতার ছলে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না, তবে শীত আসবে নিশ্চিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে ভাই, আর কেউ আসবে না।

ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টিড শীত আসবে।

আপনারা জাম্পার কিনেন।’ এ সময় তিনি আরও বলেন, ডিসেম্বরে হালকা জ্যাকেট পরার মতো শীত আসবে বলে মনে হচ্ছে।

এর আগে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছিলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝