ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণিল র‌্যালি ও রন্ধন প্রতিযোগিতা কাল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৬:১৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রপ্তানিমুখী প্রাণিসম্পদকে গুরুত্ব দিয়ে চলছে  তিনদিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ  আয়োজনের উদ্বোধন করেছেন। কাল দ্বিতীয় দিনে বিশেষ চমক হিসেবে থাকছে সকালে বর্নিল সড়ক র‍্যালি  এবং দুপুরের পরে রান্না প্রতিযোগিতা।

কাল সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক  (দক্ষিণ প্লাজা) হতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত এ র‌্যালী অনুষ্ঠিত হবে।  র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ; মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। 

অপরদিকে, বিকাল পোনে ৩ টা থেকে পোনে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রন্ধন প্রতিযোগিতা। এসময় রন্ধন শিল্পীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

এই রান্নার প্রতিযোগীতায় সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল(বিপিআইসিসি)। বিপিআইসিসি জানিয়েছে, মুরগি ও ডিম দিয়ে তৈরি রেসিপি নিয়ে এ  আয়োজন হচ্ছে। থাকবে আকর্ষণীয় পুরস্কারও। বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝