ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সন্ত্রাসবিরোধী মামলায় শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ তিনজন কারাগারে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় তা শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য মিছিল বের করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তিনজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনাস্থলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝