ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে দেশে ফেরাল বিজিবি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। তাদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল বিজিবি। এরই ধারাবাহিকতায় ৪৩ জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ মোট ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা ছিলেন।

এর আগে বিজিবির উদ্যোগে কয়েক দফায় আরও ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝