ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। সরবরাহ সংকটের বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর মানি চেঞ্জারগুলোতে নগদ প্রতি ডলার ১৩০ টাকা ৭০ পয়সা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিল এলাকার বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। গত দুই দিন ধরে প্রতি ডলার ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হচ্ছে। যদিও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত বিক্রয়মূল্য ১২৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে ১৩০ টাকা ৫০ পয়সার কম দামে নগদ ডলার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে গত মঙ্গলবারও খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে লেনদেন হয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে নগদ ডলারের বিনিময় মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার ১২৫ থেকে ১২৬ টাকা দরে কিনছে। অন্যদিকে, আমদানির জন্য প্রতি ডলার সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও সংকুচিত হয়েছে।

মানি চেঞ্জার ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার সংগ্রহ করতে পারছেন না অনেক গ্রাহক। ফলে তাদের একটি অংশ খোলাবাজারের ওপর নির্ভর করছেন। এতে নগদ ডলারের চাহিদা বাড়লেও সরবরাহ সীমিত থাকায় বিনিময় মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝