নয় বছর আগে ছোট্ট একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল ‘রাইজ অ্যাবাভ অল’। সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে দেশের তরুণদের জন্য পরিচিত ও অনুপ্রেরণাদায়ক একটি প্ল্যাটফর্মে। শুধু সাফল্যের গল্প নয়, এই আয়োজনে উঠে আসে ব্যর্থতা, কঠিন সময়, ভুল সিদ্ধান্ত এবং সেসব অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাইজ অ্যাবাভ অল ১০এক্স- আয়োজনটির দশম আসর।
গত নয়টি আয়োজনে সরাসরি অংশ নিয়েছেন ২১ হাজার ৫০০-এর বেশি মানুষ। এসব আয়োজনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ১ হাজার ৫৫০টিরও বেশি কনটেন্ট, যেগুলোর অনলাইন ভিউ ও এনগেজমেন্ট মিলিয়ে ছাড়িয়েছে ১০ কোটি। দীর্ঘ এই পথচলার পর এবার আরও বড় পরিসরে আয়োজনটি ফিরছে।
আগামী ২৭ নভেম্বর, শুক্রবার, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে রাইজ অ্যাবাভ অল ১০এক্স।
এবারের আয়োজনের টাইটেল স্পনসর মাস্টারকার্ড এবং পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বরাবরের মতো এবারও আয়োজন করছে ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি। আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে ফিট এলিগেন্স-এর সঙ্গে। এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা।
দিনজুড়ে মঞ্চে নিজেদের পেশাগত অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ এবং জীবন থেকে পাওয়া শিক্ষা তুলে ধরবেন দেশের বিভিন্ন খাতের পরিচিত করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃত্বস্থানীয়রা।
বক্তাদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।
এবারের আয়োজনে থাকছে বেশ কয়েকটি বিশেষ আকর্ষণ। রাইজ অ্যাবাভ অল-এর মঞ্চে প্রথমবারের মতো বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ।
এ ছাড়া আয়োজনে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর। দিনব্যাপী আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও অনুপ্রেরণামূলক সেশন শেষে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।
রাইজ অ্যাবাভ অল-এর অন্যতম বিশেষত্ব হলো- এখানে বক্তারা শুধু তাঁদের অর্জন ও সাফল্যের গল্প তুলে ধরেন না। বরং জীবনের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত, ব্যর্থতা এবং সেই অভিজ্ঞতা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেটিও অকপটে তুলে ধরেন।
যে মানুষগুলোকে তরুণরা এতদিন সংবাদপত্র, টেলিভিশন বা অনলাইন প্ল্যাটফর্মে দেখে এসেছেন, তাঁদের সরাসরি কথা শোনা এবং প্রশ্ন করার সুযোগ তৈরি হয় এই আয়োজনে। আর এই সরাসরি যোগাযোগের অভিজ্ঞতাই রাইজ অ্যাবাভ অলকে অন্যান্য আয়োজন থেকে আলাদা করে তুলেছে।
বিশেষ করে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবছেন এমন শিক্ষার্থী, নতুন কিছু শুরু করতে চান এমন তরুণ কিংবা পেশাজীবনে কোনো পর্যায়ে নতুন দিশা খুঁজছেন- তাঁদের জন্য দিনটি হতে পারে অভিজ্ঞতা, জ্ঞান ও অনুপ্রেরণা অর্জনের একটি বিশেষ সুযোগ।
মূল মঞ্চের পাশাপাশি দিনজুড়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টলও থাকবে। সেখানে দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
এবারের আয়োজনের কো-স্পনসর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক।
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা-কোলা, কেএফসি, ফুডি, চেরি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।
রাইজ অ্যাবাভ অল-এর দশ বছরের এই যাত্রায় দর্শক, বক্তা, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এবারের রাইজ অ্যাবাভ অল ১০এক্স-ও তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় পরিসরে দেখতে অনুপ্রাণিত করবে।
রাইজ অ্যাবাভ অল ১০এক্স-এর টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।
-টিএস