ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে দলটিসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করার আবেদনও জানানো হয়েছে।


পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) এ রিটের খবর জানান আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।


নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ ৭ জন এ রিট করেন।


রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে।


আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন এর সাথে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন অন্তর্ভুক্ত, সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।


এছাড়া গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংগঠনসমূহের পক্ষ থেকে বা নামে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ রোধ করা হবে না (আইনসম্মত সংবাদ প্রতিবেদন, অ্যাকাডেমিক পর্যালোচনা এবং সরকারের সমালোচনা ছাড়া) এই মর্মেও রুল জারির আর্জি জানানো হয়েছে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝