ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিজেপি নেতার হুমকি, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌নিয়ে নেব’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং ‌‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার’ এক বিতর্কিত হুমকি প্রদান করেছেন।


বুধবার (২৫ নভেম্বর) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ হুমকির কথা উল্লেখ করা হয়।


ভারতীয় সংবাদ মাধ্যমটি বিজেপি সরকারের মন্ত্রীর এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব।


যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।


কীভাবে নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি আরও বলেন, যেভাবে নিতে হবে, নিয়ে নেব।

অর্জুন সিংয়ের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।


যদিও তার এমন বক্তব্যে ভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

তার মতে, বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।


দিলীপ ঘোষের পরামর্শ, বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝