সাবেক ছাত্রদল বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রচার সম্পাদক বর্তমানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হিসেবে ৭ মাস দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে পন্ড করার লক্ষ্যে ডিজিকে আওয়ামী তকমায় ভূষিত করার অপচেষ্টায় মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহের কর্মসূচিকে বিতর্কিত করতে এই মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মো. শাহজামান খান চলতি বছরের ৯ এপ্রিল ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর প্রায় সাত মাস ধরে তিনি এ পদে রয়েছেন। তবে এ সময়ে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কোনো প্রকাশ্য আন্দোলন বা অভিযোগ সামনে আসেনি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগের দিন তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন করায় কর্মসূচির সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চক্র বিভিন্ন সময়ে অধিদপ্তরে নানা বিষয়ে তদবির করা হয়েছে। এসব তদবিরে সাড়া না পেয়ে এখন মহাপরিচালকের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁদের ধারণা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কৃষক দলের প্যাডে লিখিতভাবে উল্লেখ করেন, শাহজামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন এবং ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
মানববন্ধনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন। সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে তাঁর উপস্থিতির বিষয়টি আমরা সামনে আনতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, ‘মঞ্চ ২৪ কারা, তাদের আমি চিনি না, জানি না। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতে এ ধরনের মানববন্ধন করা হয়েছে কি না, তা জানি না।’
টিআই