ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫০০ ও সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম
X

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিম্নতম মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো সুপারিশ করেছে। আজ নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক মজুরি কাঠামোতে ১ম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা, ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। ২০২৬ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ দশমিক ০০ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, ইতোপূর্বে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের তুলনায় ২০২৬ সালে সুপারিশকৃত মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।

নতুন মজুরি কাঠামো সুপারিশ করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দাঁড়িয়ে আছে। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে কমিয়ে আনা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এ উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে মন্ত্রী শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা আরও বেগবান করতে সহযোগিতা করার অনুরোধ জানান।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝