ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন না, শীতের প্রস্তুতি নিতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, ডিসেম্বর আসবে, তবে শেখ হাসিনা আসবেন না; বরং শীতের প্রস্তুতি নিতে জাম্পার কেনার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে তিনি ফিরছেন না। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে। এ ক্ষেত্রে তাকে হস্তান্তরের মাধ্যমে দেশে আনার বিষয়টিই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাকে সেখানে রাখার কারণে ভারতও বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে। তার ভাষ্য, শেখ হাসিনাকে নিয়ে ভারত কী করবে, তা নিয়ে দেশটিও সমস্যার মুখোমুখি হচ্ছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে। তার মতে, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, তা নিয়ে ভারতও সমস্যায় রয়েছে। তাকে সেখানে রাখা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে।

হুমায়ুন কবির আরও বলেন, অন্য দেশের সার্বভৌম ভূখণ্ডে একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ভারত উপলব্ধি করছে। তাকে ফেরত পাঠানোও সহজ নয়, আবার সেখানে রাখার বিষয়টিও অস্বস্তিকর হয়ে উঠেছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশের আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা-কর্মী এবং হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরাও ভারতে অবস্থান করছেন।

এদিকে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝