ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংবাদ সম্মেলনে বাগবিতণ্ডা, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এনসিপির শ্রম শক্তির নেতারা। নিম্নতম মজুরি বোর্ডের সংবাদ সম্মেলনে শ্রমিক শক্তির নেতারা বক্তব্য দিতে চান। তবে তাদের বক্তব্য দিতে দেওয়া না হলে এনসিপির শ্রমিক সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন বয়কট করেন।

এ সময় তারা বলেন, ‌‘বক্তব্য দিতে না দিলে আমন্ত্রণ জানিয়েছেন কেন?’ পরে তারা বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

শ্রমিক নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে এনসিপির শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে তাদের বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। তখন বক্তব্য নেওয়ার জন্যে মাইক দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনকে।

আয়োজকরা জানান, এটি সংবাদ সম্মেলন। বিপরীতে এনসিপির নেতারা বলেন, বক্তব্য দিতে না দিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন? এসময় তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিতে শুরু করেন। তারা দাবি করেন, গাজীপুরে শ্রমিকদের ওপর পৈশাচিক নির্যাতন হচ্ছে। বিপরীতে এখানে শ্রমিক প্রতিনিধি সরকারের পক্ষে কাজ করছেন।

এসময় বিএনপি নেতা শিমুল বিশ্বাস তাদের থামানোর চেষ্টা করলেও এনসিপির নেতারা বয়কট বয়কট বলে শ্রম ভবনের সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এসময় শ্রম শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মামুন চাকলাদার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝