ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইনি বিয়ে সারলেন মিমি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম
X

বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা; যার অবসান ঘটল আইনি বিয়ের মাধ্যমে। কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিমি ও সিদ্ধার্থ।


সেখানে তাদের দুই পরিবারের সদস্য এবং টলিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। ২৬ নভেম্বর সকালবেলা মিমির বাড়িতেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়।


বিয়ের একেবারে প্রথম অনুষ্ঠানে সাদা, লাল পাড় শাড়ি পরেছিলেন নায়িকা। সঙ্গে মুকুটে সেজেছিলেন বলে খবর। তার বিয়ের বৃদ্ধির অনুষ্ঠান ছিল। আইনি বিয়ে হয় সন্ধ্যায়। 


সূত্রের খবর, ২ ডিসেম্বর মিমি এবং সিদ্ধার্থ দুজনেই কলকাতা ছাড়বেন। ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে জমে উঠবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের মধ্যে বেশ কয়েকটি পর্ব থাকছে। ৫ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হতে চলেছে। তারপর কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর রিসেপশনের আয়োজন করা হয়েছে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝