ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম
X

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড। মোটরসাইকেল আরোহীদের নিরাপদ ও দায়িত্বশীল চলাচল উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের অনুমোদিত ডিলার ও ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনলে ক্রেতারা এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা পাবেন। মোটরসাইকেল কেনার দিন থেকেই এ বীমা কার্যকর হবে। পলিসির শর্ত অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে বীমা কভারেজ পাওয়া যাবে।

এ ছাড়া নতুন ও পুরোনো সুজুকি মোটরসাইকেলের মালিকেরা চাইলে ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনাও গ্রহণ করতে পারবেন। এ পরিকল্পনার আওতায় শর্তসাপেক্ষে দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় ফেরত এবং নির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকলে দৈনিক নগদ সুবিধা দেওয়া হবে।

চুক্তিতে মেটলাইফ বাংলাদেশের পক্ষে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও আলা উদ্দিন এবং র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক-উর-রহমান স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে বীমা সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা জোরদার এবং দায়িত্বশীল মোটরসাইকেল ব্যবহার উৎসাহিত করা হবে।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝