ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩-এর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে অবস্থিত মেঘনা নদীর ইনটেক পয়েন্ট পরিদর্শন করেছেন।
মঙ্গলবার আমিনুল ইসলামের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) আজিজুল হক, প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা।
এই প্রকল্প সম্পন্ন হলে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্প সম্পন্নের মেয়াদ ২০২৯ সালের জুন নির্ধারণ করা হয়েছে।
এমকে/এমএ