Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      

জোয়ানের লাল কার্ড, বিতর্কে মেসির নাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ৩৩)

ফাইল ছবি

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানের তিন ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের কোচ হুগো ব্রুস। তিনি জানিয়েছেন, শাস্তি কমানোর জন্য ফিফার কাছে আপিল করবে দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন জোয়ানে। পরে তাঁর আচরণকে ‘সহিংস’ আখ্যা দিয়ে অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না এই মিডফিল্ডার।

সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, জোয়ানের অপরাধের তুলনায় শাস্তি অনেক বেশি কঠোর হয়েছে। তাঁর দাবি, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ছিল না।

এ প্রসঙ্গে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ঘটনার উদাহরণ টানেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউল ভিএআরে পর্যালোচনা করা হয়নি উল্লেখ করে ব্রুস বলেন, দুই ঘটনায় ভিন্ন ধরনের আচরণ দেখা গেছে।

ব্রুস বলেন, আমি চাই না মেসি লাল কার্ড দেখুক। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু প্রশ্ন হলো, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত কেন?

দক্ষিণ আফ্রিকা কোচের ভাষ্য, মেক্সিকোর খেলোয়াড়ই আগে জোয়ানেকে আটকে রেখেছিলেন। জোয়ানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন মাত্র। এমন ঘটনায় লাল কার্ড এবং অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া তাঁর কাছে অযৌক্তিক মনে হয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দুটি লাল কার্ড দেখে দলটি।





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close