ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে ‘ঐতিহাসিক’ বললেন ইরানের প্রেসিডেন্ট
✎ আন্তর্জাতিক ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৪ পিএম
X
Advertisement

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই সমঝোতা শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বৃহস্পতিবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান চুক্তির একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘পারস্পরিক সম্মানের মাধ্যমেই শান্তি অর্জন সম্ভব।’

পোস্টে তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় বৈশ্বিক শান্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশটি নিজের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায়ও অটল থাকবে।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমর্থনের পর তিনি চুক্তিতে স্বাক্ষর করেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement