ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোমানিয়ায় আটক ৩ বাংলাদেশি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইউরোপের শেনজেন অঞ্চলে প্রবেশের উদ্দেশ্যে মলদোভা থেকে অনিয়মিতভাবে রোমানিয়ায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ।

রোমানিয়ার পূর্ব সীমান্তে মলদোভার সীমান্ত কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত নজরদারির সময় তাদের শনাক্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ অক্টোবর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রোমানিয়ার ইয়াসি অঞ্চলের সীমান্ত পুলিশের একটি সেক্টরে এ ঘটনা ঘটে। নজরদারি সরঞ্জামের মাধ্যমে সীমান্ত অতিক্রমের চেষ্টা দেখতে পেয়ে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

মলদোভার কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাইয়ের পর জানা যায়, আটক তিনজনই বাংলাদেশের নাগরিক। তাদের বয়স যথাক্রমে ১৯, ৩৮ ও ৪১ বছর।

সীমান্তরক্ষীদের কাছে দেওয়া বক্তব্য অনুযায়ী, ওই তিন বাংলাদেশির চূড়ান্ত গন্তব্য ছিল স্পেন। সেখানে গিয়ে কাজ খোঁজার পরিকল্পনা করেছিলেন তারা।

এ ঘটনায় রাষ্ট্রীয় সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়ন ও মলদোভার মধ্যে স্বাক্ষরিত পুনরায় গ্রহণসংক্রান্ত চুক্তির আওতায় তাদের মলদোভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৪ সালের ৩১ মার্চ থেকে রোমানিয়ার সমুদ্র ও আকাশসীমা শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। পরে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দেশটির স্থলসীমান্তেও শেনজেনের নিয়ম পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়।

ফলে রোমানিয়ার সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে শেনজেন অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement