ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আটকের পাঁচ বছর পর প্রকাশ্যে সু চির নতুন ছবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:১৩ এএম আপডেট: ২১.১০.২০২৬ ৮:৩২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির বিরল কয়েকটি ছবি প্রকাশ করেছে দেশটির সামরিক জান্তাসমর্থিত সরকার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বিশেষ কূটনৈতিক উদ্যোগের পর সোমবার (১৯ অক্টোবর) ছবিগুলো প্রকাশ করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে ৮১ বছর বয়সী সু চিকে ঐতিহ্যবাহী পোশাক পরা অবস্থায় একটি কাঠের প্যানেলযুক্ত কক্ষে ছোট টেবিলের অপর পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি রাজা তৃতীয় চার্লসের পাঠানো একটি সিলগালা চিঠি এবং পরিবেশবিষয়ক দুটি বই গ্রহণ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সু চির আটকের অবস্থা সম্পর্কে খুব কম তথ্য ও ছবি প্রকাশ করেছে জান্তা সরকার। নতুন ছবিগুলো তার বর্তমান অবস্থা সম্পর্কে বিরল এক ঝলক দিয়েছে।

রাজা তৃতীয় চার্লস মিয়ানমারের রাজধানী নেপিদোতে গৃহবন্দি অবস্থায় থাকা সু চির কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়ে তার বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সু চিকে ঠিক কোথায় রাখা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, সু চির ছেলে অভিযোগ করেছেন, এসব ছবি প্রকাশের মাধ্যমে সামরিক জান্তাসমর্থিত সরকার দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে,এমন একটি ধারণা তৈরি করতে চাইছে। তার ভাষায়, এটি ‘স্বাভাবিকতার ভ্রম’ তৈরির চেষ্টা।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চি আটক রয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা ও আটকের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। নতুন ছবিগুলো প্রকাশের পর তার পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট / এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement