ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের মদিনা অঞ্চলসহ দেশটির বিভিন্ন স্থানে ধেয়ে আসা পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরবের দিকে ধেয়ে আসা চারটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এসব ড্রোনের কয়েকটি দেশটির পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলের দিকে এসেছিল। পরে দেওয়া আরেকটি পোস্টে পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করার কথা জানান তিনি।


মদিনা ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক এবং মসজিদে নববী এ নগরীতে অবস্থিত। মক্কার পাশাপাশি মুসলিমদের কাছে মদিনার ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি।

তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement