ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংবিধান না মানলে বাংলাদেশে চলে যান: মমতাকে দিলীপ ঘোষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৯ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১২:০৫ এএম
X
Advertisement

ভারতের সংবিধান ও বর্তমান সরকারকে মেনে নিতে না পারলে তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) পরিবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি।

প্রায় দুই দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বুধবার সন্ধ্যায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন দুইজন পিএসও নিয়োগ দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, নতুন পিএসওদের দায়িত্ব গ্রহণ করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিবর্তে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন।

বৃহস্পতিবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “আমাকেও একসময় সরকার দুজন নিরাপত্তারক্ষী দিয়েছিল। সরকার যাদের নিয়োগ দেয়, তারাই দায়িত্ব পালন করেন। তাহলে উনি (মমতা) কেন নিজে পছন্দ করবেন?”

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগের সিদ্ধান্ত নিতেন। তাই বর্তমান মুখ্যমন্ত্রীরও সেই অধিকার রয়েছে।

দিলীপ ঘোষের ভাষায়, “বর্তমান মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করেছেন। তাহলে উনি (মমতা) কেন তা মানবেন না? উনি যদি সংবিধান ও সরকার না মানেন, তাহলে এই দেশে আছেন কেন? বাংলাদেশে চলে যান।”

এর আগেও দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। ঈদুল আজহায় কলকাতার রেড রোডে মুসল্লিদের নামাজ আদায় করতে না দেওয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছিলেন, “বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন। এখানে এসব চলবে না। সরকার বদলে গেছে।”

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement