Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      

সুন্দরবনে দস্যুতা-মাদক দমনে জিরো টলারেন্স: কোস্ট গার্ড মহাপরিচালক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৮২)

সুন্দরবনে বনদস্যুতা নির্মূল, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনপদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

বৃহস্পতিবার (১৮ জুন) সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে বনদস্যু চক্রগুলো এখন অনেকটাই কোণঠাসা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কুখ্যাত ডাকাত ছোট সুমন ও তার সহযোগীরা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের ফলে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়েছে, যা সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে।

সম্প্রতি জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং সুন্দরবনের নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।”

তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, “কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান দেবেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

সুন্দরবনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের উপকূলীয় ও সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

এসএমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close