ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দিতে চান পার্থ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০৭ পিএম
X
Advertisement

সংসদ সদস্যদের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও পর্দার দাবিকে কেন্দ্র করে জাতীয় সংসদে সমালোচনামুখর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাবও দেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যের মুখে এ ধরনের দাবি সংসদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জনগণের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার পরিবর্তে সংসদ সদস্যদের জন্য মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন ও পর্দা চাওয়ার বিষয়টি তাকে বিব্রত করেছে।

পার্থ বলেন, “ডেইলি স্টারে প্রকাশিত ‘ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অ্যান্ড কার্টেনস’ সংক্রান্ত খবরটি আমাকে লজ্জা দিয়েছে। আমি মনে করি, এটি সংসদের জন্যও বিব্রতকর।”

তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তাই সংসদের মর্যাদা রক্ষা করা সকল সদস্যের দায়িত্ব। অতীতের কিছু কর্মকাণ্ডে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদে যেন এমন প্রবণতা ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

১১ দলীয় জোটের সংসদ সদস্যদের গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে পার্থ বলেন, “যখন বলা হয় গাড়ি ও প্লট নেব না, তখন আবার মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিনের জন্য সংসদে কথা বলা বেমানান মনে হয়।”

ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “যেহেতু আমার ভাই বিষয়টি উত্থাপন করেছেন, তাই ভবিষ্যতে যদি তার মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে একটি মাইক্রোওয়েভ দিতে চাই। আর ওয়াশিং মেশিনটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই।”

উল্লেখ্য, বুধবার (১৭ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ সরবরাহ এবং দরজা-জানালায় পর্দা লাগানোর দাবি জানান।

জেবি/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement