Friday | 19 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 19 June 2026 | Epaper
BREAKING: সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার রেকর্ড      বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      

রৌমারী সীমান্তে পুশ-ইন: ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় আরও ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩৬)

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার ও তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, অপর পাঁচজন এখনো রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সীমান্তে আটকে থাকা পাঁচজনের বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এর আগে, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে নয়জন বাংলাভাষী নাগরিককে পুশ-ইনের চেষ্টা করা হলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকা পড়েন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতির সমাধানের জন্য উচ্চপর্যায়ের আলোচনা চলছে।”

পিএম/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close