ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে পুকুরে ডুবে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
X
Advertisement

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব চন্দ্র আবির (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত বিপ্লব চন্দ্র আবির উপজেলার আলাদিপুর ইউনিয়নের গকুল গ্রামের বিজন মণ্ডলের ছেলে। সে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটির পর বিপ্লব তার পাঁচ সহপাঠীর সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তার চার সহপাঠী পুকুর থেকে উঠে এলেও বিপ্লব আর উপরে উঠতে পারেনি।

পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা বিষয়টি শিক্ষক ও স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পুকুরে তল্লাশি চালান। প্রায় ছয় ঘণ্টা পর বিপ্লবকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ও ভেঙে পড়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল লতিফ ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এইচইউআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement