ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে সরকারি উচ্চ বিদ্যালয় ভবনে গোয়াল ঘর, গরু লালন-পালন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:২৬ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১০:০১ পিএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের নিচতলায় গোয়াল ঘর তৈরি করে গরু লালন-পালনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। গত প্রায় এক বছর ধরে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় শিক্ষক মো. জাহাঙ্গির আলম গরু পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গোবর ও বর্জ্য চারদিকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার নিষেধ করলেও ওই শিক্ষক গরু সরিয়ে নেননি। ফলে বিদ্যালয়ের পরিবেশ ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে দুটি গরু বাঁধা রয়েছে। মাঠজুড়ে বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে আছে। শিক্ষার্থীদের নাক চেপে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে বলে জানান অনেকে। এছাড়া এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়াল ঘর থাকার কারণে বিদ্যালয়ের পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে। গরুর খাদ্য খড়-কুটো ও ঘাসের সঙ্গে মিশে বর্জ্য ছড়িয়ে পড়ছে। দ্রুত এসব গরু ও গোয়াল ঘর অপসারণের দাবি জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিদ্যালয় ভবনে গোয়াল ঘর পরিচালনা করছেন। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বিদ্যালয়ের গেট তালাবদ্ধ করে রেখে শিশুদের খেলাধুলা থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

এসএমজেএ/ এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement