Friday | 12 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 12 June 2026 | Epaper
BREAKING: কে হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? মার্তিনেজের ভবিষ্যদ্বাণী      ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না: গভর্নর      উচ্চাভিলাষী ও লুটপাটের বাজেট: জামায়াত      সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী      হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ      আগের দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি      ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’      

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫০)

খুলনায় রফিকুল ইসলাম গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে খুলনা নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার রতন গাজীর ছেলে। এলাকায় তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, দশগেট এলাকা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close