ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:২২ পিএম
X
Advertisement

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় ইয়াসিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, পলাশ ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি জানান, পলাশের বাসায় একটি মিলাদ মাহফিলের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ হাতিরঝিল-রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘ ১৮ থেকে ২০ বছর কারাভোগের পর তিনি প্রায় এক মাস আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরও জানান, পলাশের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

গুলিবিদ্ধ পলাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement