ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জলদস্যু বাহিনীকে অস্ত্র-খাদ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:০০ পিএম
X

সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তার হেফাজত থেকে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গান উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝