ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২৫ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক এবং তার মেয়ে রাবিয়া খাতুন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন বারোমারী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে পোড়াগাঁও ইউনিয়নের বুরুংগা এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুইজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় এবং পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার এসআই মো. হান্নান জানান, আটক ব্যক্তিদের বৃহস্পতিবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement