Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper
BREAKING: পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী      এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা      ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ জেলে      ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নিহত ৪      দেশের সম্মান রক্ষায় শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন: শামা ওবায়েদ      ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ      

ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ জেলে

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৮৬)

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কারাগার থেকে ফেরত আনা ৯১ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কামরুজ্জামান জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে তাদের ভারতের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রোববার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।

দেশে ফিরে আসা জেলেদের বাড়ি চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলায়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে পেয়ে জেলেরা যেমন আনন্দিত, তেমনি তাদের পরিবারের সদস্যদের মাঝেও স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

জেইউ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close