ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীনগরে আইসক্রিম কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহারের দায়ে একটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানে “সততা আইসক্রিম ফ্যাক্টরি” নামের একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল বলে জানা যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন দাসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এইচআইএল/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement