ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০৮ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নেয়ামতপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে সানাউল্লাহ (১৭) এবং নুরু মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মতি সরকারের স্ত্রীর মৃত্যুর পর সকালে দাফনের প্রস্তুতির অংশ হিসেবে কবর খোঁড়ার কাজ চলছিল। কবর প্রস্তুতের এক পর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত একটি স্টেইনলেস স্টিল শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সানাউল্লাহ ও নুরু মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় সেখানে উপস্থিত আরও ছয়জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কসবা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement